২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩৩ পিএম

না ফেরার দেশে ডা. সর্দার হাবীবুর রহমান

না ফেরার দেশে ডা. সর্দার হাবীবুর রহমান
ডা. সর্দার হাবীবুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ডেন্টাল সোসাইটি খুলনা জেলা শাখার সভাপতি ডা. সর্দার হাবীবুর রহমান (ডি-২) মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলনা সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর মৃত্যুর খবর মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

তিনি বলেন, ‘আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি খুলনা জেলা শাখার সভাপতি ডা. সর্দার হাবীবুর রহমান গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এসএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক