ডিপ্লোমা কোর্সের ওরাল, ক্লিনিক্যাল, প্রাক্টিক্যাল ও ওএসপিই পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল ডিপ্লোমা কোর্সে (নতুন পাঠ্যক্রম) জানুয়ারি ২০২৪ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো.আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএসএমএমইউর সকল ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৪ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১৮ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। সবগুলো পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫