২৪ জানুয়ারী, ২০২৪ ০৩:৩৪ পিএম

চলে গেলেন অধ্যাপক ডা. মতলুব আহমেদ

চলে গেলেন অধ্যাপক ডা. মতলুব আহমেদ
বার্ধক্যজনিত কারণে বগুড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বগুড়া ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মতলুব আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে বগুড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

অধ্যাপক ডা. মতলুব আহমেদের ছাত্র ডা. মেসবাহ উদ্দিন মিলন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি লিখেন, ‘শ্রদ্ধেয় স্যারের সাথে আমার কিছু ব্যাক্তিগত মেমোরি ছিল। খুব ইচ্ছা ছিল এবার দেশে গিয়ে দেখা করবো কিন্তু সেই সুযোগ টা আর পেলাম না।’

অধ্যাপক ডা. মতলুব আহমেদের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক