২১ জানুয়ারী, ২০২৪ ০৩:৩১ পিএম

গ্রেড-২ পদে পদোন্নতি পেলেন অধ্যাপক বায়জীদ খুরশীদ

গ্রেড-২ পদে পদোন্নতি পেলেন অধ্যাপক বায়জীদ খুরশীদ
অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে (৪২১১৪) জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ পদে পদোন্নতি প্রদান করা হলো।

ডা. বায়জীদ খুরশীদকে ২০১৬ সালে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে দায়িত্বপ্রাপ্ত হন।

বর্ণাঢ্য কর্মজীবন 

ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করার পর ঢাকা সিটি করপোরেশনের একটি হাসপাতালে কাজ শুরু করেন অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ। রাজধানীর নয়াবাজারে ওই শ্রমজীবী হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দুই বছর কাজ করেন তিনি। পরে ১৭তম বিসিএসে কোয়ালিফাই করেন। এরপর নবাবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মিরপুরে ইউনানী এবং আয়ুর্বেদিক কলেজ, জাতীয় বাতজ্বর ইনস্টিটিউট এবং কিছু দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজ-টুর প্রকল্প পরিচালক হিসেবে।

বেড়ে ওঠার গল্প 

জামালপুর শহরের আমলাপাড়ায় ১৯৬৮ সালে নানা বাড়ীতে জন্মগ্রহণ করেন বায়জীদ খুরশী রিয়াজ। তবে তাঁর শৈশব-কৈশোর-যৌবন কেটেছে ঢাকা শহরে। পড়াশোনা করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। পরে জাপানের নাগুয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক জীবন

অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজের স্ত্রী রুমান কাইয়ুম পেশায় একজন গৃহিনী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোম ইকোনমিক্সে মাস্টার্স করেছেন। দুই কন্যা সন্তানের জনক অধ্যাপক রিয়াজের বাবা মুহাম্মদ শফীউল্যাহ ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি প্রতিরক্ষা বিজ্ঞান সংস্থায় ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। ২০১৫ সালে মারা যান তিনি। মা খোরশেদা পাহলোয়ান শিক্ষয়ীত্রি ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে কিশলয় উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। গত বছরের ২৪ জানুয়ারি না ফেরারে দেশে পাড়ি জমান খোরশেদা পাহলোয়ান।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত