২১ জানুয়ারী, ২০২৪ ০৩:০৫ পিএম

চট্টগ্রামে আরও ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

চট্টগ্রামে আরও ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ
নগরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে আরও চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। শনিবার (২০ জানুয়ারি) নগরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, ডিপ্লোমাধারী ফিজিওথেরাপি না থাকায় সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিউ চাঁদের আলো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বৈধ কাগজপত্র না থাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়।

ডা. মোহাম্মদ ইলিয়াস বলেন, খুলশী এলাকার অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটিতে নেই স্বাস্থ্যসেবার পরিবেশ। এসব কারণে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

দক্ষিণ হালিশহরের সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারটি পরিদর্শন করে ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

একই এলাকার দক্ষিণ হালিশহরের নিউ চাঁদের আলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এমনকি পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের লোকেরা অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কারণে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্দর এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক