আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আগামী রোববার (১৪ জানুয়ারি) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
আজ (১২ জানুয়ারি) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের http://afmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়