০৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৫ পিএম

আরও ২ বছরের চুক্তিতে নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ

আরও ২ বছরের চুক্তিতে নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এবার তাঁকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে (কোড নম্বর ৩০২৪৮) তাঁর পূর্বের চাকরির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১২ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, ‘এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তা অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ/প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রথম দফায় ২ বছরের জন্য চুক্তিতে এই হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পান। এরপর ২০২০ সালে আবারও ৩ বছরের জন্য তাঁকে একই দায়িত্বে নিয়োগ দেয়া হয়। এবার দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন এ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।

১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক