২৫ ডিসেম্বর, ২০২০ ১০:০৯ এএম

তিন বছরের চুক্তিতে নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ

তিন বছরের চুক্তিতে নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ
ডা. কাজী দীন মোহাম্মদ

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এবার তাঁকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ (কোড নম্বর ৩৮০১৩), পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসোয়েসেন্স ও হাসপাতালকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১২ জানুয়ারি ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ/প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্বে আছেন। এবার তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন এ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।

১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

►প্রজ্ঞাপন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক