১৫ মে, ২০২১ ০৮:০৪ পিএম

নিটোরে অধ্যাপক ডা. আবদুল গণি মোল্লাহকে আরও দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

নিটোরে অধ্যাপক ডা. আবদুল গণি মোল্লাহকে আরও দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
অধ্যাপক ডা. মো. আবদুল গণি মোল্লাহ। ফাইল ছবি

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক হিসেবে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবদুল গণি মোল্লাহ।  

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বুধবার জারি হওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আবদুল গণি মোল্লাহ (কোড নম্বর ৩৪৩৫৯)-কে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১৬ জুন ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক ও অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক