১৫ মে, ২০২১ ০৩:৫৮ পিএম

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। 

রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি শনিবার গণমাধ্যমকে জানান, পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকান-পাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এপ্রিলের শুরুতে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ। 

মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় বাড়ছে লকডাউন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক