তিন বছরের চুক্তিতে নোয়াখালী মেডিকেলের অধ্যক্ষ ডা. আব্দুছ সালাম
মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তিন বছরের জন্য আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আব্দুছ সালাম।
আজ শুক্রবার (২৫ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা স্বাভাবিকভাবেই সুখকর অনুভূতি, কর্মের একটা র্দীঘসূত্রতা। দীর্ঘ কর্মজীবন শেষে সদাসয় সরকার আমাকে পরবর্তী আরও তিন বছরের জন্য কাজ করার মত যোগ্য মনে করেছে এবং আমাকে নতুনভাবে দায়িত্ব দিয়েছে, এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো।’
বিসিএস সপ্তম স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া অধ্যাপক আব্দুছ সালাম বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর চাকরি করার পর কর্মের ধারাবাহিকতাকে অব্যাহত রেখে বাড়িয়ে নিয়ে যাওয়া আসলেই কষ্টকর ব্যাপার। সর্বক্ষণই আমার দীর্ঘ কর্মজীবনে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজকে আপন করে নিতে তৎপর ছিলাম। কর্মকে ধর্মজ্ঞান করেছি। কর্ম ছাড়া জীবন কিছু নয়। কর্মের মধ্যেই মানুষকে পাওয়া যায়। কর্মের মধ্যেই মনুষ্য সমুদ্রে ডুবে থাকা যায়। এখানেই আসলে জীবনের স্বাদ এবং স্বস্তি। এভাবে ই যদি আমরা সবাই কর্মকে ভালোবাসে এগিয়ে যাই। তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো। আমি মনে করি, আমার কাজকে ভালোবেসে সরকার আমাকে যে সম্মান দিয়েছেন, সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। আমার দেশ আমাকে অনেক দিয়েছে।’
এদিকে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক আবেদনপত্রে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে বর্ণিত প্রজ্ঞাপনমূলে নিম্নস্বাক্ষরকারীকে ২ মে ২০২১ তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ ও অধ্যাপক, ফার্মাকোলজি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।’
-
০৯ জানুয়ারী, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২০
-
২৪ ডিসেম্বর, ২০২০