২৫ জুন, ২০২১ ০২:২৩ পিএম

করোনার কাছে হার মানলেন সন্তানসম্ভবা ডা. দীনা

করোনার কাছে হার মানলেন সন্তানসম্ভবা ডা. দীনা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. মীর দিনার জেবিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঁচানো যায়নি তাঁর গর্ভের শিশুকেও।

আজ শুক্রবার (২৫ জুন) ভোরে একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. মীর দিনার সন্তানসম্ভাবা দিনা বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

ডা. জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন।

জানা গেছে, দুই সপ্তাহ আগে চিকিৎসক জেবিনের করোনা ধরা পড়ে। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন তিনি।

 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই বছরের ছোট শিশু, মা-বাব ও বন্ধু-বান্ধবসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মীর দিনার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক