০৮ জানুয়ারী, ২০২৪ ১১:১৯ পিএম

বিএসএমএমইউ ভিসিকে বহনকারী গাড়িতে হামলা, থানায় জিডি

বিএসএমএমইউ ভিসিকে বহনকারী গাড়িতে হামলা, থানায় জিডি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে হামলা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গত ৫ জানুয়ারি মিরপুর মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় হামলার ঘটনা ঘটে। হামলার পর দিন মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ সোমবার (৮ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী।

হামলার ঘটনায় বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের গাড়ি চালক মো. শাহিনুর আলম গত ৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

এতে বলা হয়, ‘গতকাল ০৫-০১-২০২৪ইং তারিখে মিরপুর-১১-এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে আনুমানিক বিকাল ৫:৫০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পিএস টু উপাচার্য জনাব দেবাশীষ বৈরাগী সামান্য আহত হন। বোমা বা ককটেলের বিস্ফোণের ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভিতরে সামনে বসা মাননীয় উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মো. শাহিনুর আলম সামান্য আহত হন।’

হামলার সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গাড়ির নির্ধারিত আসনে বসা ছিলেন জানিয়ে জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক