০৮ জানুয়ারী, ২০২৪ ০২:৫১ পিএম

সংসদ সদস্য হলেন ১২ চিকিৎসক

সংসদ সদস্য হলেন ১২ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করা বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ২৪ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৩ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে লড়েন।  

কিশোরগঞ্জ-১ আসনে জয়লাভ করেছেন সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। নৌকা প্রতীকে তিনি ৭৬ হাজার ৭৬২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট। 

কুমিল্লা-৭ আসনে জয়লাভ করা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট। 

বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট। মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক জয়লাভ করেছেন ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট। 

নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২টি এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮টি ভোট। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এএসএম নাজমুল হক সাগর (নৌকা প্রতীক) ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক প্রতীকে) পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। 

যশোর-২ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। নরসিংদী-২ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আর কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র) হিসেবে জয়লাভ করেছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল লাঙ্গল প্রতীকের পনির উদ্দিন আহমেদ। 

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক