১৮ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৬ পিএম
এফসিপিএস ২য় পর্ব

সার্জারি অনুষদে বেসরকারি শিক্ষার্থী ভর্তি শুরু ২০ ডিসেম্বর

সার্জারি অনুষদে বেসরকারি শিক্ষার্থী ভর্তি শুরু ২০ ডিসেম্বর
ভর্তি কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় (কক্ষ নম্বর-২৩৮, ব্লক-বি) পরিচালিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্বের বেসরকারী শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্টার (একাডেমিক) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্ব ভর্তির নিমিত্ত নির্বাচিত বেসরকারী প্রর্থীদের ভর্তি কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় (কক্ষ নম্বর-২৩৮, ব্লক-বি) পরিচালিত হবে।’

এতে আরও বলা হয়েছে,‘সরকারি/আমর্ড ফোর্সেস শিক্ষার্থীগণ প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে ভর্তি হতে পারবেন।’

আদেশের অনুলিপি অবগতির জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও বিএসএমএমইউর সকল নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত