২৩ নভেম্বর, ২০২৩ ০৭:৪৬ পিএম

বিএসএমএমইউ, মেডস্টান ও ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের ত্রিপাক্ষীয় চুক্তি 

বিএসএমএমইউ, মেডস্টান ও ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের ত্রিপাক্ষীয় চুক্তি 
বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে এ সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে ভারতের মেডস্টান হেলথ কেয়ার ও ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের ত্রিপক্ষীয় সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে এ সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

মেডস্টান হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শেখ জসিমউদদীন, ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের পক্ষে ফান্ডিং মেম্বার জাইভয় থমাস ও বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ও জটিল জটিল চিকিৎসাসেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়। সুনির্দিষ্ট ক্ষেত্রে রোগীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদানও এই চুক্তির অন্যতম লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, এডভান্স পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট, পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, বিভিন্ন ধরনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এডভান্স স্পাইন সার্জারি ইত্যাদি বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা কার্যক্রম আরো জোরদার হবে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ভিসির একান্ত সচিব-১ ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত