স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির ৭ম বৈজ্ঞানিক সম্মেলন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির ৭ম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘ন্যাসভ্যাক স্মার্ট ড্রাগ ফর স্মার্ট বাংলাদেশ’।
আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন মাহাতাব আল স্বপ্নীল।
প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণায় অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রীর নানামুখী পদক্ষেপের কারণে দেশের কৃষির পাশাপাশি স্বাস্থ্য গবেষণাও জোরালোভাবে শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর নির্দেশেই গবেষণা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা গবেষণা করে স্বল্পমূল্যে করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করতে পেরেছি।
তিনি বলেন, বিএসএমএমইউয়ে সামনের দিনগুলোতে গবেষণার মান ও সংখ্যা বৃদ্ধির জন্য এ ধরনের সম্মেলন বেশ কাজে লাগবে। রোগ প্রতিরোধ ও প্রতিষেধকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে খুব শীঘ্রই মেডিকেল জেনেটিক বিভাগ চালু করা হবে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের লিভার বিষেশজ্ঞরা কিউবা ও জাপানের বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে হেপাটাইটিস বি-র চিকিৎসায় ইমিউনোথেরাপিটি উদ্ভাবন করেছেন, যা বাংলাদেশ ও জাপানে পরিচালিত ফেইজ-১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ন্যাসভ্যাক নিয়ে পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ২০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞগণ পারস্পরিক অভিজ্ঞতা ও বিনিময়ের মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি ও দেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেলিমুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইহিম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, কিউভার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিশেষজ্ঞ ডা. জুলিয়া সিজার রুবিডো।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হারিসুল হক।
এসএস/এএনএম
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫