০৯ নভেম্বর, ২০২৩ ০৫:৫২ পিএম

গাজায় ফুরিয়েছে চেতনানাশক, অচেতন না করেই অস্ত্রোপচার

গাজায় ফুরিয়েছে চেতনানাশক, অচেতন না করেই অস্ত্রোপচার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ক্রিস্টিয়ান লিন্ডারমেয়ার বলেন, চিকিৎসকরা জীবন বাজি রেখে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন।

মেডিভয়েস রিপোর্ট: অবরুদ্ধ গাজা উপত্যকায়  ফুরিয়েছে ওষুধসহ চেতনানাশক। ফলে ফিলিস্তিনের অনেক চিকিৎসক চেতনানাশক ছাড়াই অপারেশন আর অঙ্গচ্ছেদে বাধ্য হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে এমন চিত্রই উঠে এসেছে। সংস্থাটি গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশের ক্ষেত্রে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

ডব্লিউএইচও জানায়, গাজায় নিহত ও আহতদের সেবা দেওয়ার সময় ১৬০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সংস্থার কর্মকর্তা ক্রিস্টিয়ান লিন্ডারমেয়ার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, তারা জীবন বাজি রেখে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। নিজেদের জীবন উৎসর্গ করে তারাই স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন।

গত ৯ অক্টোবর সর্বাত্মক অবরোধ আরোপ করে গাজায় সব সব ধরনের পণ্যের সরবরাহ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জামও। কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেত দিলেও জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না। ফলে একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে।

চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং বিমান হামলায় অনেক মানুষ আহত হওয়ায় গাজার চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ফলে এখন চিকিৎসকদের চেতনানাশক ছাড়া অস্ত্রোপচারের মতো জটিল কাজ করতে হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফিলিস্তিন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও