নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১২৮
মেডিভয়েস ডেস্ক: নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ১৪১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহাণির এই সংখ্যা আরও বাড়তে পারে।
আজ শনিবার (৪ নভেম্বর) নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমন্ডু পোস্ট এই খবর জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্প মারাত্মকভাবে আঘাত হেনেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার সব নিরাপত্তা বাহিনীকে তল্লাশি ও উদ্ধার কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাজারকোটেই প্রাণ হারিয়েছেন ৯২ জন। তাদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন। আর পশ্চিম রুকুমে মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৮৫ জন।
২০১৫ সালে একটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি হয় নেপালে। নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।
এসএস
-
০৬ নভেম্বর, ২০২৪
-
২৪ জুলাই, ২০২৪
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৫ নভেম্বর, ২০২৩
-
০৪ নভেম্বর, ২০২৩
-
২২ অক্টোবর, ২০২৩
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩
-
২১ ফেব্রুয়ারী, ২০২৩
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক