০৫ নভেম্বর, ২০২৩ ০৯:৩৬ এএম

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

মেডিভয়েস ডেস্ক: নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার মধ্যরাতে দেশটির জাজারকোট ও পশ্চিম রুকুম জেলায় এই ভূমিকম্প হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে জেলা দুটির অবস্থান।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রামা আচার্য বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের ১০৫ জন জাজারকোট ও ৫২ জন রুকুমের বাসিন্দা।

জাজারকোট জেলার কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা বলেন, অন্তত কয়েক শ আহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

ভূমিকম্পের মাত্রার তুলনায় মৃত্যু ও ক্ষয়ক্ষতি বেশি হওয়ার কারণ হিসেবে দুর্বল অবকাঠামো ও ভূমিকম্পের সময় বাসিন্দাদের প্রায় সবাই ঘুমের মধ্যে থাকার বিষয়টি বলছেন স্থানীয় কর্মকর্তারা।

হরিশ চন্দ্র শর্মা বলেন, ‘অসংখ্য বাড়িঘর পুরো ধসে পড়েছে। অনেক বাড়িতে আংশিক ধস বা ফাটল দেখা দিয়েছে। দুর্গত এলাকার হাজার হাজার বাসিন্দা শীতের মধ্যে পুরো রাত উন্মুক্ত জায়গায় ছিলেন। ফাটল ধরা বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। আমিও বাড়িতে ঢুকতে পারিনি।’

কর্নালি প্রদেশ পুলিশের কর্মকর্তা গোপাল চন্দ্র ভট্টরাই বলেন, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় হতাহতসহ এতে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়াটা কঠিন। সূত্র-রয়টার্স

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও