০১ নভেম্বর, ২০২৩ ০৪:১৬ পিএম

স্বাস্থ্যসেবা সূচকে দেশসেরা সিওমেক হাসপাতাল

স্বাস্থ্যসেবা সূচকে দেশসেরা সিওমেক হাসপাতাল
চলতি বছরের এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে চলতি বছরের এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয়তে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তৃতীয়স্থানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর স্কোরসহ ধারাবাহিক তালিকা নিচে তুলে ধরা হল:

১. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৮০ দশমিক ৮৫।

২. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৮০ দশমিক ৪২।

৩. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৯ দশমিক ৫১।

৪. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। স্কোর ৭৮ দশমিক ২৮।

৫. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৬ দশমিক ৮৪ ।

৬. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৬ দশমিক ০৯।

৭. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৫ দশমিক ৩৮।

৮.  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭২ দশমিক ১৮।

৯. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬৭ দশমিক ৪৩।

১০. শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। স্কোর ৬৬ দশমিক ১০।

১১. শহীদ সোরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর ৬৫ দশমিক ৮৭।

১২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর। স্কোর ৬৫ দশমিক ২৭।

১৩. শহীদ সৈয়দ নজরুল ইসলঅম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। স্কোর ৬২ দশমিক ২৯।

১৪. সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। স্কোর ৬১ দশমিক ৫১।

১৫. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬০ দশমিক ৬৭।

১৬. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর। স্কোর ৫৭ দশমিক ৭৭।

১৭. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর  ৫৩ দশমিক ৪১।

১৮. কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। স্কোর ৪০ দশমিক ৬৪।

১৯. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। স্কোর ২৯ দশমিক ১০।

২০. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল। স্কোর ২৫ দশমিক ৩১।

২১. সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ২২ দশমিক ১২।

২২. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। স্কোর ৮ দশমিক ৫৫।

এসএস//

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক হাসপাতাল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক