২৩ অক্টোবর, ২০২৩ ০৪:৩৫ পিএম

ডা. তপন কুমার মন্ডলের মৃত্যুতে বিএমএ’র শোক 

ডা. তপন কুমার মন্ডলের মৃত্যুতে বিএমএ’র শোক 
প্রয়াত ডা. তপন কুমার মন্ডলের পরলোকগত আত্মার শান্তি কামনা করছে বিএমএ।

মেডিভয়েস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডলের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বিএমএ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশে মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল (৪৫) প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক দুলাল।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘রোববার (২২ অক্টোবর) নিজ গ্রামের বাড়ি বাগেরহাট থেকে ঢাকায় যাওয়ার প্রাক্কালে গোপালগঞ্জের ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের কাশিয়ানী এলাকায় আনুমানিক দুপুরে ২টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. তপন কুমার। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন তিনি। প্রয়াণকালে তিনি এক সন্তান ও স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।’

প্রয়াত ডা. তপন কুমার মন্ডলের পরলোকগত আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বিএমএ।

ডা. তপন কুমার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে সার্জারি এফসিপিএস করে সম্পন্ন করেন।

প্রসঙ্গত, রোববার (২২ অক্টোবর) প্রাভেটকারে স্ত্রী সন্তানের সাথে পূজোর ছুটি ভোগ করতে বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিলেন ডা. তপন কুমার। দুপুর আনুমানিক দেড়টার দিকে কাশিয়ানী উপজেলার গেরাখোলা এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় ডা. তপন গাড়িতে একাই ছিলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

নিহত তপন কুমার বাগেরহাটে জেলার চিতলমাড়ি উপজেলার পরানপুর গ্রামের মৃত গৌরদাস মন্ডলের ছেলে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের ডা. শর্মিষ্ঠা ঘোষাল। স্ত্রী ও মেয়েকে নিয়ে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় থাকতেন ডা. তপন কুমার মন্ডল।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক