১৫ অক্টোবর, ২০২৩ ০৬:৩০ পিএম

১ কোটি ২৫ লাখের বেশি এইচপিভি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১ কোটি ২৫ লাখের বেশি এইচপিভি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এ টিকা দেওয়া হবে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতালে, ক্লিনিকে এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেও এই টিকা দেওয়া যাবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। তবে টিকা সামনে আরও আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি বিশেষ করে মা-বোনদের বেশি দেখেন। আজকে মেয়েদের জন্য বিনামূল্যে বই বিতরণ, চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে আজকে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। যা আগে ছিল না, এটা বুঝতে হবে। এবছর এমবিবিএস এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছে, তারা ডাক্তার হবে। আমরা প্রায় ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে। একেই বলে নারীর ক্ষমতায়ন, যা শেখ হাসিনা করেছেন।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাহিদ মালেক বলেন, ‘নিজেকে সুস্থ্য থাকতে হবে, সঠিকভাবে শরীর চর্চা করতে হবে। শরীর ভালো থাকলেই তো ঠিকমত লেখাপড়া করতে পারবে। মেয়েদেরকে বলতে চাই, কারা এই টিকার ব্যবস্থা করছে, কারা এই টিকা বিনামূল্যে দিচ্ছে, এটি জানতে হবে।’

অনুষ্ঠানে মানিকগঞ্জের  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানা, জেলা  প্রশাসক রেহেনা আকতার, সিভিল সার্জন মোয়াজ্জেম আল খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতিশ্বর পালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক