গাজা থেকে স্থানান্তর রোগীদের জন্য ‘মৃত্যুদণ্ডের’ সমান: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: উত্তর গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া হাজার হাজার রোগীকে দক্ষিণ গাজায় সরিয়ে নিতে বাধ্য করা ‘মৃত্যুদন্ডের সমান’ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
হামাসের হামলার এক সপ্তাহ পর ফিলিস্তিনিদের উত্তর গাজা থেকে সরে যেতে সতর্ক করেছে ইসরায়েল। একই সঙ্গে উত্তর গাজায় দুই হাজারেরও বেশি রোগীর চিকিৎসা দেওয়া ২২টি হাসপাতালকে সরিয়ে দক্ষিণ গাজায় নেওয়ার নির্দেশ দেয় তারা। ফলে এ হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসাসেবা নিয়ে অনিশ্চয়তায় পরেছেন।
এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, ‘উত্তর গাজায় ২ হাজারেরও বেশি রোগীর চিকিৎসা করা ২২টি হাসপাতাল সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের বারবার আদেশের তীব্র নিন্দা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগী ও স্বাস্থ্যকর্মীদের জোরপূর্বক সরিয়ে নেওয়া বর্তমান মানবিক ও জনস্বাস্থ্য বিপর্যয়কে আরও খারাপ করবে। যেখানে স্বাস্থ্য সুবিধাগুলো ইতিমধ্যেই সর্বাধিক ক্ষমতায় চলছে এবং রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধিকে ধারণ করতে অক্ষম, এ অবস্থায় ২ হাজার রোগীকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করা মৃত্যুদন্ডের সমান হতে পারে।’
সংস্থাটি জানায়, ‘অনেক গুরুতর অসুস্থ ও ভঙ্গুর রোগীদের জীবন এখন ভারসাম্যহীন। তারা সহ বাকি রোগীদের সরাতে বাধ্য করা হলে ও চিকিৎসা থেকে বিচ্ছিন্ন করা হলে সবাই তাদের অবস্থার অবনতি বা মৃত্যুর মুখোমুখি হতে পারে।’
হামাস কমান্ডারদের বিরুদ্ধে স্থল অভিযানের আগে শনিবার নতুন করে বিমান হামলা চালিয়ে উত্তর গাজায় আঘাত হেনেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইতোমধ্যে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।
ডব্লিউউএইচও বলছে, ‘অপ্রতিরোধ্যভাবে, স্বাস্থ্যকর্মীরা রোগীদের পাশে থাকাকে বেছে নিয়েছে। রোগীদের যেন কোন ক্ষতি না হয় সেজন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে প্রত্যেক স্বাস্থ্যকর্মী তাঁদের শপথকে স্বরণ করে কাজ করছে।’
সূত্র: এএফপি
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬