১৪ অক্টোবর, ২০২৩ ০৬:৪৮ পিএম

বিএসএমএমইউতে নতুন ৩ বিভাগ চালুর অনুমোদন

বিএসএমএমইউতে নতুন ৩ বিভাগ চালুর অনুমোদন
বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এই তিন বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  রিপ্রোডাকটিভ এন্ড এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগে রিজেনারেটিভ, রিকনস্ট্রাকটিভ এন্ড এআরটি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় অর্থোপেডিক সার্জারি বিভাগের স্পাইন ডিভিশন ও আর্থোস্কপি ও অর্থোপ্লাস্টি ডিভিশনে, ঢাকা মেডিকেল কলেজে স্পাইনাল নিউরো সার্জারি বিষয়ে এবং স্ট্রোক এন্ড এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি বিষয়ে এডভান্সড ফেলোশিপ প্রোগ্রাম চালুর বিষয়টি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় কিছু সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টির বিষয়টি অনুমোদিত হয়।

এ ছাড়াও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের  আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও অনুমোদন হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে

  এই বিভাগের সর্বাধিক পঠিত