১৪ অক্টোবর, ২০২৩ ০৭:২৮ পিএম

এফসিপিএস: সার্জারি ২য় পর্বের ওরিয়েন্টেশন শুরু ২ নভেম্বর

এফসিপিএস: সার্জারি ২য় পর্বের ওরিয়েন্টেশন শুরু ২ নভেম্বর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (সার্জারি) দ্বিতীয় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স (IOE, OSCE, Long Case & Short Case) শুরু হবে আগামী ২ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আজ শনিবার (১৪ অক্টোবর) বিসিপিএস’র সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস (সার্জারি) ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স (IOE, OSCE, Long Case & Short Case) আগামী  ২ নভেম্বর তারিখ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শুধুমাত্র বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে স্বশরীরে অনুষ্ঠিত হবে। উক্ত কোর্সে অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন করার জন্য “সচিব, বিসিপিএস” বরাবর তিন হাজার টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদ-এর স্ক্যান কপি বিসিপিএস-এর ওয়েবসাইটে আপলোড করে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে। কলেজের হিসাব বিভাগেও ২৫ অক্টোবর বেলা ২টা পর্যন্ত ব্যাংক স্লিপ জমা দিয়ে সরাসরি রেজিষ্ট্রেশন করা যাবে।’

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক