১৪ অক্টোবর, ২০২৩ ০৮:০৪ পিএম

সিলেটে এফসিপিএস পার্ট-১ সম্পন্ন চিকিৎসকদের কর্মশালা ১৩-১৬ নভেম্বর

সিলেটে এফসিপিএস পার্ট-১ সম্পন্ন চিকিৎসকদের কর্মশালা ১৩-১৬ নভেম্বর
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট অঞ্চলে কর্মরত এফসিপিএস প্রথম পর্বে পাস রিচার্জ মেথডোলজি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস)। আগামী ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৪ অক্টোবর) বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আগ্রহী প্রশিক্ষণার্থীদের অতিসত্ত্বর বিসিপিএসের ওয়েবসাইটে (https://bcps.edu.bd/res_meth_workshop/landingpage.php) আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম অন্তর্ভুক্তি (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই কর্মশালার রেজিস্ট্রেশন ফি ৪ হাজার টাকা ব্যাংকে জমা প্রদান করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং প্রশিক্ষণার্থীদের নামের পাশে ব্রাকেটে ‘সিলেট’ কথাটি উল্লেখ করতে হবে।’

চার দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই কর্মশালাটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অনুষ্ঠিত হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক