১১ অক্টোবর, ২০২৩ ০৯:৪৬ এএম

সহজলভ্য চিকিৎসায় ৯০ ভাগ স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব

সহজলভ্য চিকিৎসায় ৯০ ভাগ স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব
সাবেক সচিব এএফএম সরওয়ার কামাল বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব।

মেডিভয়েস ডেস্ক: স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে পারলে ৯০ শতাংশ স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সবার আগে সরকারকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সরওয়ার কামাল বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু দুঃখের বিষয় দেশে সরকারি হাসপাতালে দামি চিকিৎসা যন্ত্রপাতি কেনা হলেও তা চালানোর মতো জনবলই নেই।

সাবেক আরেক স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম বলেন, শহরের পাশাপাশি গ্রামেও ক্যান্সার ছড়িয়ে পড়ছে। এখনই রোগটি সম্পর্কে জনসচেতনতা তৈরি, জেলা-উপজেলা পর্যায়ে স্ক্রিনিং ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানের সভাপতি এবং ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, স্তন ক্যান্সারে আক্রান্ত মধ্যবিত্ত, নিম্নবিত্তরা খুবই অসহায়। কারণ দেশে একমাত্র সরকারি ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের বেশিরভাগ যন্ত্রপাতিই বিকল। অন্যদিকে দেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা প্রযুক্তি কেবল নামিদামি বেসরকারি হাসপাতালে। যেখানে চিকিৎসা ব্যয় মেটানো সবার পক্ষে সম্ভব হয় না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক