চাপ যেন মানসিক রোগের কারণ না হয়: সিওমেক অধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেটের (বাপসিল) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের মনোরোগবিদ্যা বিভাগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, সিওমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু সাঈদ আবদুল্লাহ মুকুল ও বাপসিলের সহ-সভাপতি অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস।
অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ‘স্ট্রেস থাকা ভালো, তবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। স্ট্রেস যেন মানসিক রোগ ডেকে না আনে সেদিকে সজাগ থাকতে হবে। এ জন্য নিয়মিত পড়ালেখা করতে হবে। ক্লাস-পরীক্ষায় নিয়মিত উপস্থিত থাকতে হবে। এ ব্যাপারে বিচলিত হওয়ার কারণ নেই। নিজেদের ও বন্ধুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।’
মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আরকেএস রয়েলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুস্মিতা রায়। আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক শামীম আক্তার মিমি, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল ইসলাম, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা জাফরিন, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিনাক্ষী চৌধুরী, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. আব্দুল মান্নানসহ মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ আল মামুন ও বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপন করেন ডা. ইমদাদুল মাগফুর। আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন। মানসিক সুস্থতা ও চিকিৎসায় মানবাধিকার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
-
০৬ মার্চ, ২০২৬
-
১৫ ডিসেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৫
-
২৯ জুন, ২০২৫
-
২১ এপ্রিল, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫