এফসিপিএস সার্জারি ১ম পর্বের ওরিয়েন্টেশন শুরু ১৩ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (সার্জারি) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে আগামী ১৩ অক্টোবর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের এফসিপিএস (সার্জারি) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স আগামী ১৩ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩.৩০ মিনিটি পর্যন্ত বিসিপিএস ক্যাম্পাসে স্বশরীরে অনুষ্ঠিত হইবে।’
কোর্সে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর এক হাজার টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ১১ অক্টোবর পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে। কলেজের হিসাব শাখায়ও একইদিন বেলা ২টার মধ্যে সরাসরি রেজিস্ট্রেশন সম্মন্ন করা যাবে।’
-
২ ঘন্টা আগে
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
-
০২ জুন, ২০২৬
-
৩০ এপ্রিল, ২০২৬