০৫ অক্টোবর, ২০২৩ ০৩:৫১ পিএম

স্বাস্থ্যের সিলেট বিভাগীয় নতুন পরিচালক ডা. হারুন-অর-রশীদ

স্বাস্থ্যের সিলেট বিভাগীয় নতুন পরিচালক ডা. হারুন-অর-রশীদ
তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অডিট) হিসেবে কর্মরত ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের সিলেট বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. হারুন-অর-রশীদ। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অডিট) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম. কে. হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশীদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্যের সিলেট বিভাগীয় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৫ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত