০৫ অক্টোবর, ২০২৩ ০৩:০৫ পিএম

১৮ অক্টোবরের মধ্যে ঢাবির সকল প্রফের ফরম পূরণের নির্দেশ

১৮ অক্টোবরের মধ্যে ঢাবির সকল প্রফের ফরম পূরণের নির্দেশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৮ অক্টোবরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২৩ সালের জুলাই ও নভেম্বর মাসের এমবিবিএস সকল প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘২০২৩ সালের জুলাই ও নভেম্বর মাসের সকল পেশাগত এমবিবিএস (পুরাতন ও নতুন কারিকুলাম) পরীক্ষায় অংশগ্রহণে করতে ইচ্ছুক কলেজের পরীক্ষার্থীদের ফরমপূরণ ও ফিস বিনা বিলম্ব ফিসে আগামী ১৮ তারিখের মধ্যে অনলাইনে সম্পন্ন করিয়া ফরমসমূহ স্ব-স্ব কলেজ অফিসে সংরক্ষণ ও ফিস অত্র অফিসে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। ‘‘www.ducmc.com’’ এই লিংকে প্রবেশ করে ফরমপূরণের সকল কার্যক্রম শিক্ষার্থী নিজেই সম্পন্ন করতে পারবে।’

‘১৮ অক্টোবরের পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই আর কোন পরীক্ষার্থীর ফরমপূরণ ও ফিস জমা নেওয়া সম্ভব হবে না’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক