০২ অক্টোবর, ২০২৩ ০৭:১১ পিএম

দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।

আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসাম।

এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। সে সময় সার্চ ইঞ্জিন গুগলের তথ্যে জানা যায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক