০২ অক্টোবর, ২০২৩ ০৪:২২ পিএম

সরকারি হাসপাতালে মিলছে বিশ্বমানের সেবা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে মিলছে বিশ্বমানের সেবা: স্বাস্থ্যমন্ত্রী
জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন বিশ্বমানের সেবা মিলছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, যার ফলে প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বেড়েছে। এমনকি সেগুলোতে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাচ্ছে, ফলে দেশের বাইরে থেকেও অনেকেই সেবা নিতে আসছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে সরকারি হাসপাতালগুলোতে ৪০ হাজার শয্যাও ছিল না, এখন ৭০ হাজারের বেশি শয্যা। যা  শুধু শয্যাই বাড়াইনি, অক্সিজেন সাপ্লাইসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেড়েছে। যে কারণে সরকারি চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা এসেছে এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। আমরা চিকিৎসক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেডিকেল কলেজগুলোতে সিট সংখ্যা বাড়িয়েছে। বর্তমানে মেডিকেল কলেজে সিট আছে ৫ হাজারের বেশি, যা আগে ছিল ৩ হাজারের মতো।’ 

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক