২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১৩ পিএম

বিএসএমএমইউয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিএসএমএমইউয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বি ব্লক কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বিএসএমএমইউর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিযোগসমূহ প্রতিকারের ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। এপিএ কমিটিসহ শুদ্ধাচার, ই-গভর্ন্যান্স, সেবা প্রদান, তথ্য অধিকার কর্মপরিকল্পন কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

এপিএ কমিটির সভাপতি অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ডা. তারিক রেজা আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত