সৈয়দপুরে হচ্ছে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রীর ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়িত হবে প্রকল্পটি।’
এর আগে গত ২৬ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রকল্পের স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমান।
সভায় জানানো হয়, বিগত ২০১২ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ সৈয়দপুর ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি পেয়েছে। রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনাশিপ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়ন হবে প্রকল্পটি। গত ২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন হয় প্রকল্পটির। প্রকল্পের কার্যপরিচালনা উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োজিত হয়েছে সিনার্জি কনসাল্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার সার্ভিস। আর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
-
২০ সেপ্টেম্বর, ২০২৩