০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৩৫ পিএম

সাতক্ষীরায় বিনামূলে ৫০০ রোগীকে সেবা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল

সাতক্ষীরায় বিনামূলে ৫০০ রোগীকে সেবা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল
সাতক্ষীরায় একটি আদ্-দ্বীন হাসপাতাল প্রতিষ্ঠা ও সুপেয় পানির ব্যবস্থা করার অনুরোধ করেন বক্তারা।

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায়  আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

ক্যাম্পের মাধ্যমে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট সমস্যায় ভুগছেন, এমন পাঁচশতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে আদ্-দ্বীন নিরলসভাবে কাজ করছে। আমরা সেবার মাধ্যমে স্রষ্টার কাছে যেতে চাই। আপনাদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সেবার কথা অন্যদের জানিয়ে সকলকে সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিন। সেটাই আমাদের স্বার্থকতা।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদ্-দ্বীন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা পালন করছে। করোনা মহামারীসহ দেশে নানা দুর্যোগে সরকারের পাশাপাশি আদ্-দ্বীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবা পেয়ে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা। এ ছাড়াও বক্তারা সাতক্ষীরায় একটি  আদ্-দ্বীন হাসপাতাল প্রতিষ্ঠা ও সুপেয় পানির ব্যবস্থা করার অনুরোধ করেন।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানে মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মো. রবিউল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক