০৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১২ পিএম

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’
শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা নেওয়া যাবে।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল এই  কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, বয়ঃসন্ধিকাল বা কৈশোর, কিশোর কিশোরীদের শারিরীক ও মানসিক অনেক পরিবর্তন ঘটে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক পরিবর্তন নিয়েও কিশোর কিশোরীদের মাঝে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল থাকে কিন্তু লজ্জার কারণে সহজে কারও সাথে কথা বলতে পারে না। সেই বিষয়গুলো নিয়ে তারা কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবে।

এই ইউএইচএফপিও বলেন, কৈশোরে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য পুষ্টির উপর জোর দিতে হবে। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে কৈশোরকালীন পুষ্টির বিষয়ে পরামর্শ  প্রদান করা হবে। কৈশোরকাল হলো শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনের স্বর্ণকাল, তাই কৈশোরকালীন স্বাস্থ্য সেবার দিকে সবাইকেই গুরুত্ব দিতে হবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা নেওয়া যাবে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক