০৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৫ পিএম

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের যোগাযোগের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের যোগাযোগের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক
বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য  জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের ‘যোগাযোগ দক্ষতার’ বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস), যাতে অংশ নেওয়া সকল বিষয় ও ডিসিপ্লিনে অধ্যয়নরতদের জন্য বাধ্যতামূলক।

বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য  জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  ‘জানুয়ারি ২০২৪ এবং তার পরবর্তী সেশনের বিসিপিএস পার্ট-১ পাস পরীক্ষার্থীদের যোগাযোগ দক্ষতার’ উপর ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচি বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মেডিকেল শিক্ষা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করবে।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রশিক্ষণ কর্মসূচিটি জুলাই ২০২৩-এ বা তার আগে বিসিপিএস পার্ট-১ পাস করা প্রশিক্ষণার্থীদের জন্যও উন্মুক্ত, ঐচ্ছিক হিসেবে কোর্সটি করতে তারাও রেজিস্ট্রেশন করতে পারেন।’

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক