০৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৮ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সাক্ষাৎ
সাক্ষাৎকালে বিএসএমএমইউ ভিসি রাষ্ট্রপতির কাছে  বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন।

মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে বিএসএমএমইউ ভিসি রাষ্ট্রপতির কাছে  বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। একই সঙ্গে বিএসএমএমইউ’র স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসনের কার্যক্রমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান ভিসি।

এ সময় রাষ্ট্রপতি রোগীর সেবা ও গবেষণায় আরও বেশী মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দেশে প্রথমবারের মত ঐতিহাসিক ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক