০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০২ পিএম

কুমিল্লা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

কুমিল্লা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি
হাসপাতালের সেবা ব্যবস্থা, ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো পর্যবেক্ষনে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাহপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মাহপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আজ শনিবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের সভাকক্ষে সকলের সাথে মতবিনিময় করেন। হাসপাতালের সেবা ব্যবস্থা, ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।’

এতে আরও বলা হয়েছে, ‘হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নেওয়াসহ নবনির্মিত ডায়ালাইসিস ওয়ার্ডের বাকী কার্যক্রম এবং নবসজ্জিত আইসিইউ ঘুরে দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যের ডিজি। এরপর হাসপাতাল চত্বরে তিনি একটি বৃক্ষ রোপন করেন।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আজিজুর রাহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছীমা আক্তারসহ সকল উপ- পরিচালক, সহকারী পরিচালক, অধ্যাপক, কন্সাল্টেন্ট ও হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক