শোক দিবস
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ফাউন্ডেশনের স্ক্রিনিং ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে জরায়ু মুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ফাউন্ডেশন। মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব হাসানপুরে মুক্তিযোদ্ধা ভিলায় এ স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
এতে ঢাকার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
স্ক্রিনিং কর্মসূচিতে প্রায় দুই শতাধিক রোগীকে কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধ বিনামূল্য দেওয়া হয়। ক্যাম্পে ৩০ বছরের অধিক বয়সী বিবাহিত মহিলারা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের পরীক্ষা করান।
এ সময় দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ পৌরসভাকে জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বাংলাদেশের মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য ৩০ বছরের বেশি বয়স হলে স্বাস্থ্য কর্মী দিয়ে জরায়ু মুখ ও স্তন পরীক্ষা করতে হবে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, সামান্য চিকিৎসা নিলেই এই ক্যান্সার প্রতিরোধ করা যায়। আমাদের ফাউন্ডেশনে ক্যাম্প পরবর্তীকালেও প্রতিদিন হাসপাতালে মহিলারা ভিআইএ (ভায়া) পরীক্ষা করতে পারবেন।’
এসএস/এমইউ
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪