০৮ অগাস্ট, ২০২৩ ০৯:২১ পিএম

বঙ্গমাতার জীবনাদর্শ ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে: শেখ কবির হোসেন

বঙ্গমাতার জীবনাদর্শ ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে: শেখ কবির হোসেন
শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে হলে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায়ও রাখতে হবে।  

মেডিভয়েস রিপোর্ট: নারী সমাজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনাদর্শ অনুসরণ করলে দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ইন্সুরেন্স এ্যাসোসিয়েশনের সভাপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের ঘনিষ্ঠ সদস্য শেখ কবির হোসেন। 

তিনি বলেন, বঙ্গমাতা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শী ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন আন্দোলন ও দলকে বঙ্গমাতাই পরিচালনা করতেন। তিনি দলের কর্মী ও নেতাদের সব সময় আগলে রেখেছেন। দলের নেতা কর্মীদের নিজ হাতে রান্না করে খাবার খাওয়াতেন। বঙ্গমাতার জীবনাদর্শ ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ’র উদ্যোগে এ আলোচনা সভা হয়। 

শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে হলে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায়ও রাখতে হবে।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

তিনি বলেন, উদার,সাহসী, পরিশ্রমী ও দৃঢ়চেতা মনের মানুষ ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি এতটা সাহসী ছিলেন যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের জীবনের জন্য মাথা নত করেননি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বঙ্গমাতা। বঙ্গমাতার রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত