বিএসএমএমইউয়ে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরীবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ হলের উদ্বোধন করেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র ছিলেন শেখ জামাল। তিনি একজন ক্যাপ্টেন ছিলেন। ছিলেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া তিনি একজন ভালো ক্রিকেটারও ছিলেন। বেঁচে থাকলে দেশ ও জাতিকে তিনি আরো অনেক কিছুই দিতে পারতেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সন্তান শহীদ শেখ জামালের নামে এই হলটি করতে পেরে অত্যন্ত আমরা গর্বিত।’
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, ভিসির একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫