১৯ জুলাই, ২০২৩ ১০:১১ এএম
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১২৭
এছাড়া সারাদেশে গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন। যা এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি।
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের ১ জানুয়ারি থেক ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকায় ৯৬ জন ও ঢাকার বাইরে ৩১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া সারাদেশে গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন। যা এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৫৬৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৪৪৩ জন। বাকি ২ হাজার ১২৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন