১৯ জুলাই, ২০২৩ ১১:৫৩ এএম
মমেক হাসপাতালে নতুন ২৩ ডেঙ্গু রোগী ভর্তি
বর্তমানে এই হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও নতুন ২৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৯ জুলাই) হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. ফরহাদ হোসেন হিরা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে।
ডা. ফরহাদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে পুরুষ ৫৮, নারী ১৫ ও শিশু রয়েছে ৬ জন।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত