১৬ জুলাই, ২০২৩ ১০:৪৪ এএম

২ দিন সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা

২ দিন সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় প্রসূতি মাহবুবু রহামান আঁখি ও নবজাতক মৃত্যুর ঘটনায় ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে আগামী সোমবার ও পরদিন মঙ্গলবার সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএমএর মানববন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মবিরতিসহ প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধের ব্যাপারে ওজিএসবিসহ সোসাইটিগুলো সিদ্ধান্ত নিয়েছে। তারা এ কর্মসূচি পালন করবে। এটি বিএমএর কর্মসূচি নয়।

ওজিএসবির এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব চিকিৎসক সোসাইটির নেতারা বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভা করেছেন। এতে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-

১. আগামী ১৬ জুলাই প্রতিটি মেডিকেল কলেজ, জেলা-উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন।

২. ১৭ ও ১৮ জুলাই সরাদেশে সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।

৩. আগামী ১৮ জুলাই আবারও বিএমএর সাথে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসব কর্মসূচিতে ওজিএসবির ও অন্যান্য সোসাইটির সব সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন চিকিৎসক নেতারা।

প্রসঙ্গত, সেন্ট্রাল হসপিটালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন।

মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক