১১ জুলাই, ২০২৩ ০৫:২৫ পিএম

বগুড়ায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রতিরোধে তৎপর স্বাস্থ্য প্রশাসন

বগুড়ায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রতিরোধে তৎপর স্বাস্থ্য প্রশাসন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফিজার রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আর এটি বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। এদিকে ডেঙ্গু প্রতিরোধে তৎপর রয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন।

বিষয়টি বিকেলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

জানা গেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত বগুড়া জেলায় ডেঙ্গু জ্বরে মোট ৩৩ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী রোগী ডেঙ্গুসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে জানান, ‘শজিমেক হাসপাতালে গত জুন থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা যাননি। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।’

স্বাস্থ্য বিভাগের তৎপরতা

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিরতণসহ নানা সচেতনতামূলক তৎপরতার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন। জানতে চাইলে ডা. মো. শফিউল আজম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে পাড়া-মহল্লায় মাইকিং করা হবে। আর পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টা স্থানীয় সরকার দেখে থাকে। তাদের সঙ্গে খুব দ্রুতই মিটিং করে ডেঙ্গু প্রতিরোধে জোর তৎপরতা চালানো হবে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসার প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ থেকে আগেই সতর্ক করা হয়েছে। নিয়মিত দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।’

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বগুড়া
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক