০৬ জুলাই, ২০২৪ ০৪:৫৭ পিএম

কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা-রংপুর হাইওয়ের মেডিকেল সংলগ্ন অংশ ব্লক করে দুই ঘণ্টা মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের(শজিমেক) শিক্ষার্থীরা।

আজ শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শজিমেক গেইট-২, ফিরিঙ্গি চত্ত্বর, ঢাকা-রংপুর হাইওয়ের মেডিকেল কলেজ সংলগ্ন অংশ ব্লক করে মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

এসময় শজিমেকের শিক্ষার্থীরা সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত নানা কর্মসূচি পালন করার কথা বলেন। সেইসঙ্গে তাঁরা দুটি দাবি পেশ করেন-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

২. ১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শজিমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক