০৭ এপ্রিল, ২০২৬ ০৫:৪২ পিএম

নানা আয়োজনে বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নানা আয়োজনে বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বগুড়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স, অর্থাৎ ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিশ্ব স্বাস্থ্য দিবসে বগুড়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে এসব কর্মসূচি পালিত হয়।

এর মধ্যে সাড়ে ৯টায় সিভিল সার্জন কর্যালয় চত্বর থেকে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, বক্ষব্যধি ক্লিনিক, স্কুল হেলথ ক্লিনিকের চিকিৎসক কমকর্তা, কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

দ্বিতীয় অংশে বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলমের সভাপতিত্বে সিভিল সার্জনের কর্যালয় বন্ধন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিভিল সার্জন কর্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আজিজুল হাকিম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নুর-ই শাদীদ।

আলোচনা সভায় সিভিল সার্জন শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে বিজ্ঞানভিত্তিক তথ্য ও গবেষণার পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তনের জন্য আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে দিবসের প্রতিপাদ্য সম্বলিত তথ্যবহুল একটি প্রেজেন্টেশন প্রদান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বগুড়ার সার্ভিলেন্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. তারেক মো. রেজা। 

প্রাসঙ্গিক অবতারণা করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, সিনিয়র ম্যানেজার কে এম সরফরাজ হোসেন, বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য সহকারী মো. আলী আহসান, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ। 

দিবসের কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি শাহ সুলতান কলেজ ইউনিটের সহযোগিতায় সিভিল সার্জন কর্যালয় চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রক্ত চাপ পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ঢাকা থেকে প্রেরিত পোস্টার ও লিফলেট উপজেলাসমূহে এবং আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।

জেলার সাথে সঙ্গতি রেখে উপজেলা পর্যায়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবসকে উৎসবমুখর এবং সাফল্যমন্ডিত করার লক্ষ্যে গত ২ এপ্রিল সরকারি বিভিন্ন দপ্তর এবং অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে সিভিল সার্জনের কর্যালয়ের বন্ধন সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক